খুঁজুন
[bangla_day], [english_date], [bangla_date]

ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র “গণশুনানী”

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 13 September, 2021, 8:34 pm
[shared_counts]
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র “গণশুনানী”

"গণশুনানী"

“গণশুনানী”
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি(এমআরএ) এর উদ্যোগে ইএাডিও মাইক্রোফিন্যান্স কর্মসূচির সম্মানিত গ্রাহকদের সংস্থার আর্থিক, কারিগরি ও অনুদান সেবা বিষয়ে আলোচনা ও পরামর্শ প্রদান করেন এমআরএ’র সম্মানিত এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান জনাব মোঃ ফসিউল্লাহ্ মহোদয় এবং এমআরএর উর্ধতন কর্মকর্তা মহোদয়গণ। এসময় আরো উপস্থিত ছিলেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জনাব ড. মুহম্মদ শহীদ উজ জামান মহোদয় ও ইএসডিও’র কর্মকর্তা বৃন্দ।

দেশে বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 1 October, 2021, 5:09 pm
[shared_counts]
দেশে বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ

বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে-এমন বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বাংলাদেশে বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাত থেকেই বাংলাদেশে এই চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ রেখেছেন কেবল অপারেটররা।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, যেসব বিদেশি চ্যানেলে বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করা হয়, সেগুলো বাংলাদেশে দেখানো যাবে না।

বিদেশি চ্যানেলগুলো তাদের মূল কনটেন্টের সঙ্গে কোনো বিজ্ঞাপন প্রচার করতে পারবে না- সরকারের পক্ষ থেকে এমন নির্দেশনা দেওয়ার পরিপ্রেক্ষিতে দেশে বিদেশি সব টেলিভিশন চ্যানেল সম্প্রচার বন্ধ করা হয়েছে।

বিজ্ঞাপন প্রচার ছাড়া বিদেশি টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচার সম্ভব নয়- এমন যুক্তি দেখিয়ে সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অপারেটররা। এর ফলে বৃহস্পতিবার রাত থেকেই দেশে কোনো বিদেশি চ্যানেল দেখা যাচ্ছে না।

কেবল অপারেটররা বলছেন, বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে-এমন বিদেশি চ্যানেলগুলো থেকে বিজ্ঞাপন কেটে বাদ দিয়ে সম্প্রচার করা সম্ভব নয়। এ কারণে তারা চ্যানেলগুলো দেখানোই বাদ দিয়ে দিয়েছেন।

কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ বলেন, অনেকে মনে করছেন, কেবল অপারেটররা বুঝি কোনো কারণে বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ রেখেছেন। কিন্তু বিষয়টি হলো, সরকারি নির্দেশনা অনুযায়ী বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে-এমন বিদেশি চ্যানেল বাংলাদেশে দেখানো যাব না। তাই তা তারা দেখানো বন্ধ রেখেছেন।

আনোয়ার পারভেজ জানান, সরকার পরবর্তী সময়ে নতুন কোনো নির্দেশনা দিলে বা পদক্ষেপ নিলে, তারা সে অনুযায়ী ব্যবস্থা নেবেন।

রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 1 October, 2021, 5:07 pm
[shared_counts]
রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৬তম অধিবেশন ও অন্যান্য উচ্চ পর্যায়ের পার্শ্ব-আলোচনায় যোগদান শেষে তাঁর যুক্তরাষ্ট্র সফর সমাপ্ত করে শুক্রবার রাতে ওয়াশিংটন ডিসি থেকে হেলসিঙ্কি হয়ে দেশে ফিরবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফর-সঙ্গীদের নিয়ে ফিনিশ রাজধানী হেলসিঙ্কি হয়ে স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছুবে।’ ওয়াশিংটন ডিসি সময় ৫টায় ফ্লাইটটি ওয়াশিংটন ডিসি’র ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলসিঙ্কির উদ্দেশে রওয়ানা দিবে।

এ সময় বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম প্রধানমন্ত্রীকে বিদায় জানাবেন। ১ অক্টোবর স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে ফ্লাইটটি হেলসিঙ্কি-ভানতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখানে ফিনল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত (অনাবাসিক) মো. নাজমুল ইসলাম প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।

হেলসিঙ্কিতে দুই থেকে তিন ঘন্টা যাত্রা-বিরতির পর হেলসিঙ্কি সময় সকাল ৯টা ৪০ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওয়ানা দিবে। এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাবেন ফিনল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত (অনাবাসিক) মো. নাজমুল ইসলাম।

এর আগে ফিনিশ রাজধানী হেলসিঙ্কিতে দুই দিনের যাত্রা-বিরতির পর ১৯ সেপ্টেম্বর ৭৬তম ইউএনজিএ-তে যোগ দিতে প্রধানমন্ত্রী নিউইয়র্ক পৌঁছান। ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর নিউইংর্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সদরদপ্তরে ৭৬তম ইউনাইটেড ন্যাশনস জেনারেল এসেমব্লি (ইউএনজিএ) ও কয়েকটি উচ্চ-পর্যায়ের পার্শ্ব-আলোচনায় অংশ নেন।

পরে, ২৫ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কে তাঁর সপ্তাহব্যাপী সরকারি সফর শেষে ওয়াশিংটন ডিসি’র উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেন। নিউইয়র্কে অবস্থানকালে শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সাধারণ বিতর্কে বক্তব্য রাখেন।

নিউইয়র্কে অবস্থানকালে শেখ হাসিনা ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে ভাষণ দেন। তিনি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে বাংলায় ভাষণ প্রদান করেন।

১৯ থেকে ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে অবস্থানকালে তিনি বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের ও রুদ্ধ-দ্বার বৈঠকে যোগ দেন এবং বিভিন্ন সরকার, রাষ্ট্র ও সংগঠনের প্রধানের সঙ্গে কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। প্রধানমন্ত্রী ২০ সেপ্টেম্বর বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত-বার্ষিকী উপলক্ষ্যে তাঁর সম্মানে জাতিসংঘ সদরদপ্তরের নর্থ লনের ইউএন গার্ডেনে একটি চারাগাছ রোপন করেন। -বাসস

সিলেটে আরও একজনের মৃত্যু, শনাক্ত ১২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 1 October, 2021, 5:04 pm
[shared_counts]
সিলেটে আরও একজনের মৃত্যু, শনাক্ত ১২

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। এনিয়ে মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ১৬৩ জন। ২৪ ঘন্টায় বিভাগে ১২ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয় থেকে গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজনের মধ্যে একজনই সিলেট জেলার বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিলেট বিভাগের করোনায় মোট আক্রান্তহয়েছেন ৫৪ হাজার ৫৯৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৮ হাজার ৮১৫ জন, এসওএমসিএইচ-এ ৪ হাজার ৮১০ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৩৯ জন, হবিগঞ্জে ৬ হাজার ৬২৮ জন এবং মৌলভীবাজার জেলায় ৮ হাজার ১০২ জন।

গত ২৪ ঘন্টায় বিভাগের চার জেলায় ৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এনিয়ে বিভাগে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮ হাজার ১৪২ জন।